০১ আগস্ট, ২০১৫ ১৩:৫৮
গোয়াইনঘাটে ইমরান আহমদ মহিলা কলেজ জাতীয় করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডাক-টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ এমপিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করে তোয়াকুল ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
তোয়াকুল ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে শুক্রবার আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তোয়াকুল স্টেশন গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, তোয়াকুল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, সাবেক ছাত্রনেতা ফরিদ আহমদ, ছাত্রলীগ নেতা ফয়েজ আহমদ, ইমাম উদ্দিন, আনোয়ার হোসেন, শাহজাহান, আশরাফুল আলম সবুজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মতিউর রহমান, সরোয়ার জাহান, তাজ উদ্দিন, বিভাষ দাস, কাদির, কালাম, এলোয়ার, ইকবাল, সাহেল, সিতেশ, সুজন, জহির, নিবাস, বাচ্চু, দিলদার, জগদিশ, এরশাদ, করিম, সুধাংশু, আলিম উদ্দিন, স্বপনুর, রানা প্রমুখ ।
আপনার মন্তব্য