০১ আগস্ট, ২০১৫ ১৮:০৬
নদীর পানি সাঁতারোপযোগী রাখতে সিলেটের সুরমা নদীতে ‘গণগোসল’ কর্মসূচী পালন করেছে রিভার ওয়াটার কিপার এলায়েন্স।
আজ দুপুরে নগরীর কুশিঘাটে কর্মসূচীর উদ্বোধন করেন সুরমা নদীর ওয়াটারকিপার ও বাপা’র সিলেট শাখার সাধারন সম্পাদক আব্দুল করিম কিম। এছাড়াও ভূমিসন্তান বাংলাদেশ, গ্রীন এক্সপ্লোর সোসাইটি, ইমজা, রোটারেক্ট ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের সদস্যরা এ কর্মসূচীতে অংশ নেন।
এসময় তারা গোসল করে ও সাঁতার কেটে দাবীর প্রতি সমর্থন জানান। এছাড়াও সুরমার প্রবেশমুখ জকিগঞ্জ উপজেলার অমলসিদে নদী খনন করে নদীর নাব্যতা নিশ্চিত করার দাবি জানান উপস্থিত সকলে।
আপনার মন্তব্য