হবিগঞ্জ প্রতিনিধি

০১ আগস্ট, ২০১৫ ২১:৪৯

নবীন বরণ অনুষ্টানে ছাত্রলীগের দু'গ্রুপের বাকবিতণ্ডা,বিশৃঙ্খলা

চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ বানিয়াচং জনাব আলী ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে নবীণবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার কলেজ মিলনায়তনে কলেজ সভাপতি মাসুদুর রহমান মাসুদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাজু মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকও কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি গোলাম কিবরিয়া লিলু,সাবেক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলী রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল হালিম সোহেল,সাধারন সম্পাদক এমদাদুল হাছান শাহিন,যুগ্ম সাধারন সম্পাদক এজেডএম উজ্জ্বল,সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ,সাইম হাছান পুলক,সাবেক কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রায়হান মিয়া,সাধারন সম্পাদক রিপন চৌধুরী।

সভার শুরুতেই ছাত্রলীগ নেতাদের মুহুর্মুহ শ্লোগানে মুখরিত হতে থাকে কলেজের হলরুম। একপর্যায়ে তাদেরকে নিভৃত করতে আগত অতিথিরা বারবার থামার অনুরোধ করেও তারা ব্যর্থ হন। হলরুমে থেকে আলাদা আলাদা উপদলে বিভক্ত হয়ে নবীনবরণ অনুষ্ঠানে আগত নেতাকর্মীরা শ্লোগান দিকে থাকে। অনুষ্ঠানের শেষে এসে নবীণ ছাত্রছাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় ছাত্রলীগের নেতারা দুইভাগে ভাগ হয়ে পড়ে। ২য় বর্ষের ছাত্র মিশু আর ১ম বর্ষের ছাত্র জহিরের মধ্যে ফুল বিতরণের সময় হাতাহাতিতে লিপ্ত হয়। তারপর হলরুম থেকে নিচে নেমে এসে দুই পক্ষের সংঘর্ষে মাসুদ গ্রুপের আকাশ পান্ডের সাথে উজ্জ্বল গ্রুপের হৃদয়ের সাথে ধাক্কাধাক্কির সময় জানালার গ্লাসের ফ্রেইমের সাথে লেগে তার পিঠে আঘাত প্রাপ্ত হয়।

পরে চিকিৎসার জন্য তাকে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক সেবা দিয়ে বাড়িতে পৌছে দেয় নেতা কর্মীরা। পরবর্তীতে কলেজ অধ্যক্ষ ও সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

 

আপনার মন্তব্য

আলোচিত