সিলেটটুডে ডেস্ক

০২ আগস্ট, ২০১৫ ২০:৩৫

লাফার্জ সুরমার বিরুদ্ধে পরিবেশের ক্ষতি ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, আন্দোলনে এলাকাবাসী

ছাতকে লাফার্জ-সুরমা সিমেন্ট কোম্পানী কর্তৃক স্থানীয়দের স্থায়ী চাকরি ও পরিবেশ রক্ষা না করলে ধারাবাহিক আন্দোলন চলবে বলে ঘোষনা দিয়েছেন এলাকাবাসী। তারা অভিযোগ করে বলেছেন ৪০ জন লোককে প্রশিক্ষন দিয়ে চাকুরি প্রদান ও পরিবেশ রক্ষার যে প্রতিশ্রুতি লাফার্জ কর্তৃপক্ষ দিয়েছিল তা তারা রক্ষা করছে না। একটি দালাল চক্রের খপ্পরে পড়ে তারা প্রতিশ্রুতি বাস্তবায়নে টালবাহানা করছে।

লাফার্জ-সুরমা সিমেন্ট কোম্পানী কর্তৃক প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে আজ রোববার কোম্পানীর সামনে বিশাল মানববন্ধন-সমাবেশে এ অভিযোগ করেন ক্ষতিগ্রস্থ এলাকাবাসী। পরে এলাকাবাসীর পক্ষে দাবি বাস্তবায়নের লক্ষে কোম্পানীর সিইও বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। তার পক্ষে স্বারকলিপি গ্রহণ করেন ম্যানেজার (গভর্নমেন্ট রিলেশন) শাইখ আবুল কালাম।

রোববার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে পেপস কমিউনিটির লোকজন (বৃহত্তর নোয়ারাই, মফিজনগর, টেংরাগাঁও, এলবিসি এলাকা)। ইসরাইল আলীর সভাপতিত্বে ও শাহিনুল হকের পরিচালনায় বিভিন্ন গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন, শামসুর রহমান শামছু, সাবেক কমিশনার ফয়জুর রহমান, জহিরুল ইসলাম জহির, ফরিদ মিয়া, আইনুল হক, আবদুল করিম, মাওলানা শফিক আহমদ, লিমন মিয়া, রাসেল আহমদ প্রমুখ।

এসময় এলাকার গণমান্য ব্যক্তিদের মধ্যে আলী আহমদ, হেলাল মিয়া, আলতাব মিয়া, আসাদ মিয়া, আবুল মিয়া, রমজান আলী, লিটন মিয়া, নিজাম উদ্দিন, সাবেক মেম্বার মনোয়ার আলী, আজমল খান, মতিছির খান, আকলুখ মিয়া, জামাল আহমদ, আইয়ুব আলী, গোলাম কিবরিয়া চৌধুরী, নুরুজ্জামান জালাল প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, লাফার্জ কর্তৃপক্ষ কোম্পানীতে কর্মসংস্থান, ক্ষতিগ্রস্থ ভুমি মালিক ও স্থানীয়দের বিশেষ কৌঠায় যোগ্যতার ভিত্তিতে চাকুরি প্রদানের অগ্রাধিকার দেওয়া কথা ছিল। শিক্ষা স্বাস্থ্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রদক্ষেপেরও কথা ছিল। কিন্তু লাফার্জ কর্তৃপক্ষ সে প্রতিশ্রুতি রক্ষা করছে না। এলাকাবাসী প্রতিশ্রুতি মোতাবেক ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়দের স্থায়ী চাকুরি প্রদান, এলাকার মাটি, পানি ও বায়ু দূষন রোধ ও প্রশিক্ষন প্রাপ্তদের স্থায়ী চাকুরির দাবি বাস্তবায়ন না করলে আন্দোলন চলবে বলে ঘোষনা করেন।

মানববন্ধন শেষে কর্তৃপক্ষ বরাবরে স্মারকলিপি এবং এর অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, সুনামগঞ্জের জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবারে প্রেরণ করা হয়।

এদিকে লাফার্জের ম্যানেজার (গভর্নমেন্ট রিলেশন) শাইখ আবুল কালাম জানান, প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার লোকজনকে প্রশিক্ষন দেওয়া হয়েছে। তাদের চাকরি দেওয়ার কথা নয়। তিনি পরিবেশ প্রসঙ্গে জানান, কোম্পানী পরিবেশ রক্ষায় যা করার করে যাচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত