০৫ আগস্ট, ২০১৫ ২৩:০৩
জুড়ী শহর ছাত্রলীগের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সোমবার শহরের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভায় সর্বসম্মতিতে সৈয়দ আল-আমিনকে সভাপতি, মেহরান মাহবুব মিসাদকে সাধারন সম্পদক ও সাদেকুর রহমান সাদেককে সাংগঠনিক সম্পদক করে ৫১ সদস্য বিশিষ্ট জুড়ী শহর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হচ্ছেন সহসভাপতি আজহারুল ইসলাম, সালেহ আহমদ মুনশাদ, জয়ন্ত কুমার দে, যুগ্ম সম্পদক রানা দাস, প্রচার তাহসিনুল আম্বিয়া সৌরভ, ক্রীড়া সামছুল হক নিপু।
সভায় বক্তব্য রাখেন পশ্চিম জুড়ী ইউপি আ’লীগ সম্পাদক জুবায়ের হাসান জেবলু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ সাজু, সাংগঠনিক সম্পাদক শবেন্দ্র দাশ শেখু, যুবলীগ নেতা জামিল আহমদ, হাসান তারেক, ছয়ফুল ইসলাম, আবুল খায়ের সায়মন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখরুল ইসলাম, সহ সভাপতি মুমিন খাঁন, কয়েস আহমদ, সম্পাদক আব্দুল মতিন, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক রিয়াদ আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারদিন বাবেল, সাবেক নেতা আহমদ আল আজাদ সুহাদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাবেক সভাপতি নুরুল ইসলাম শাহিন, রাজিব বৈদ্য রাজু।
আপনার মন্তব্য