সিলেটটুডে ডেস্ক

০৮ আগস্ট, ২০১৫ ২০:০৫

সিলেটে সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

সোনালী ব্যাংক লিমিটেডের সিলেট প্রিন্সিপাল অফিসের আওতাধীন শাখা সমূহের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ব্যাংকের সিলেট জেনারেল ম্যানেজার’স অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার সরদার নুরুল আমিন।

সিলেট প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আবদুল মমিন পাটোয়ারীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার আ ন ম মাসরুরুল হুদা সিরাজী।

অন্যান্যের মধ্যে সোনালী ব্যাংকের দরগা গেইট কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আইয়ুব আলী প্রমুখ বক্তৃতা করেন।
সম্মেলনে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কর্মকান্ডের উপর আলোচনা করে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা ব্যাংকে শুদ্ধাচার নীতি বাস্তবায়ন, ব্যবসা সম্প্রসারণ, মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালুকরণ, শ্রেনীকৃত ঋণ হ্রাস, গ্রাহক সেবার মান উন্নয়ন, বৈদেশিক রেমিট্যান্স আহরন, কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ায় উপর গুরুত্বারোপ করেন।

আপনার মন্তব্য

আলোচিত