০৯ আগস্ট, ২০১৫ ২২:১৪
সুনামগঞ্জের জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎতের আশরাফুল ইসলাম (২০) এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দেওল পাড়া গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের ফেনারবাক গ্রামের পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রোববার বিকাল চারটার দিকে বিদ্যুতের লাইন সংস্কারের জন্য একটি খুঁটিতে ওঠেন আশরাফুল ইসলাম। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পল্লী বিদ্যুৎতের লোকজন আশরাফুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানিয়েছেন, আশরাফুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য