সুনামগঞ্জ প্রতিনিধি

১০ আগস্ট, ২০১৫ ১৮:২৩

সুনামগঞ্জে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে কর্মীদের মানববন্ধন

সুনামগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের প্রতিবাদে সোমবার দুপুরে বিদ্যুত অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পল্লীবিদ্যুত সমিতির কর্মীরা।কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতায় অতিরিক্ত কাজ করতে গিয়ে রবিবার লাইনম্যান আশরাফুল ইসলাম বিদ্যুতষ্পৃষ্ট হয়ে মারা যান বলে মানববন্ধনে কর্মীরা অভিযোগ করেন। এ ঘটনায় মানববন্ধন শেষে কর্মীরা (লাইনম্যান) স্মারকলিপি প্রদান করেছেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেনে, জাতীয় শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মফিজুল হক, পল্লীবিদ্যুৎ লাইনম্যান কল্যাণ তহবিল সাধারণ সম্পাদক আরাফাত পঠান, পল্লীবিদ্যুৎ লাইনম্যান কল্যাণ তহবিলের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ কর্মকর্তাগনের স্বেচ্ছাচারিতার কারণে বিরামহীনভাবে পবিস (পল্লী বিদ্যুত সমিতি) লাইনম্যানরা রাতদিন কাজ করতে হয়। বক্তারা অভিযোগ করেন প্রয়োজনীয় নিরাপত্তা টুলস না দিয়ে ত্রুটি পুর্ণ যন্ত্রাপাতি দিয়ে কাজ করানোর ফলে ঘনঘন দুর্ঘটনার মুখে পড়ে কর্মীদের প্রাণহানী ঘটছে।

কর্মকর্তাদের কথা মত কাজ না করলে বিভিন্ন সময়ে বিভাগীয় শাস্তি মুলক ব্যবস্থা নেয়ায় কর্মীরা বাধ্য হয়ে ঝুকিপূর্ণ কাজ করতে হয়। ফলে একের পর এক লাইনম্যান আশরাফুলের মত মৃত্যুর কোলে ডলে পড়ে। বক্তারা এভাবে অমানবিক মৃত্যুর পর ক্ষতিপূরণ না দেওয়ায়ও ক্ষোভ প্রকাশ করেন।

আপনার মন্তব্য

আলোচিত