১১ আগস্ট, ২০১৫ ২১:১৫
মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচি ব্র্যাক সিলেটের আয়োজনে মঙ্গলবার বিকাল ৩টায় নগরীর ভার্থখলা এলাকায় দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে মেজনিন কর্মসূচির আওতাঁধিন শিক্ষক, কমিউনিটি ওয়াচগ্রুপ, যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক ও মেজনিন “জাগ্রত আমরা” স্টুডেন্ট’স ওয়াচগ্রুপ সদস্যদের সাথে মতবিনিময় করেন।
জেন্ডার জাস্টিজ অ্যান্ড ডাইভারসিটি বিভাগ ব্র্যাকের প্রোগ্রাম কো-অর্ডিনেটর খালেদা খানমের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেন্ডার জাস্টিজ অ্যান্ড ডাইভারসিটি বিভাগ ও মাইগ্রেশন কর্মসূচি ব্র্যাকের পরিচালক শিপা হাফিজা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাইবারক্রাইম ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষকে রুখেঁ দাড়াঁতে হবে। যৌন হয়রানি বন্ধে কমিউনিটি সদস্য শিক্ষক এবং যৌন হয়রানি নির্মূলকরণ নেটওর্য়াককে অগ্রণী ভূমিকা পালনে সোচ্চার হতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিজেদের অধিকার আদায়ে সঠিক প্লাটফর্মের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে দেখিয়ে দিতে হবে সভ্যসমাজে নির্যাতনকারীদের কোন স্থান নেই।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেট জেলার আহবায়ক ফারুক মাহমুদ চৌধুরী। উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপের আহবায়ক এ এইচ এম ইসরাইল আহমদ, মেজনিন কর্মসূচির সিনিয়র সেক্টর স্পেশালিস্ট কাজী শাহানা আক্তার, পেইস কর্মসূচি ব্র্যাক সিলেটের এরিয়া ম্যানেজার কহিনুর আক্তার, মেজনিন কর্মসূচি ব্র্যাক সিলেটের সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলাম, জুনিয়র সেক্টর স্পেশালিস্ট রোকেয়া বেগম ও শাহ এমরান আলী।
মতবিনিময় সভায় সকলে মেজনিন কর্মসূচিকে চলমান এবং গ্রামীণ পর্যায়ে ছড়িয়ে দেয়ার আহবান জানান। পাশাপাশি নিজ উদ্যোগে যৌন হয়রানি, বাল্য বিবাহ ও বিদ্যালয় থেকে শিক্ষার্থী ঝরে পরা রোধে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
আপনার মন্তব্য