সিলেটটুডে ডেস্ক

১১ আগস্ট, ২০১৫ ২১:৫৪

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টর জওহর লাল দাশ স্মরণে শোকসভা

শোক, শ্রদ্ধা আর ভালোবাসা অর্পনের মধ্য দিয়ে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন বিভাগের বিভাগীয় প্রধান এড. জওহর লাল দাশের স্মরণ সভা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের হল রুমে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা জওহর লাল দাশের জীবন ও কর্মের নানাধিক তুলে ধরে বলেন, শিক্ষার মৌলিক আদর্শকে ধারন করে আমৃত্যু তিনি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে গেছেন। তারা স্মৃতি চারন করে বলেন এসআইইউ’র সমৃদ্ধি কামনায় এক নিবেদীত প্রাণব্যক্তি ছিলেন জওহর লাল দাশ। অসম্ভব প্রতিবাধর এবং আড্ডাপ্রিয় মানুষ হিসেবে তিনি সকলের হৃদয়ে বেচে থাকবেন অনন্ত কাল।

শোক সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় উপচার্য প্রফেসর ড. সুশান্ত কুমার দাস। প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাষ্টিজের চেয়ারম্যান শামীম আহমদ। সভায় জওহর লাল দাশ ‘যে দ্রুপদী পথে গিয়েছো চলি’ শীর্ষক জিবনালেশ্য উপস্থাপন করেন ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক প্রনব কান্তি দেব।

জনসংযোগ কর্মকর্তা ও সহকারী প্রক্টর তারেক উদ্দিন তাজের উপস্থাপনায় শোক সভায় বক্তব্য রাখেন, মানবিক অনুষোধের ডীন প্রফেসর সৈয়দ মুয়িজুর রহমান, বিজ্ঞান অনুষোদের ডীন প্রফেসর ঋষৃ কেশ ঘোষ, ব্যবসা অনুষোদের ডীন প্রফেসর রুহুল আমিন, পরিক্ষা নিয়ন্ত্রক এ এফ এম আমিনুল ইসলাম, রেজিষ্টার নসরত আফজা চৌধুরী, জওহর লাল দাশের বড় ভাই মদন মোহন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও ক্যাম্পাস ইনচার্জ জয়ন্ত দাশ, তার স্ত্রী চিত্রা দাশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী হাবিব, সালমান আহমদ চৌধুরী, প্রিয়ন্ত সরকার।

শোক সভার শুরুতে প্রয়াতের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন সেকশন অফিসার অপু চক্রবর্তী। সভায় এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করেন উপস্থিত সকল। শোক সভায় উপস্থিত ছিলেন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রধান মাহবুব ইবনে সিরাজ, আইন বিভাগের প্রধান হুমায়ুন কবির, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান আব্দুল লতিফ, সিএসসি বিভাগের প্রধান ড. মুনিমুল হক, ইসিই বিভাগের প্রধান এক্রামুল ফারুক, অর্থ পরিচালক সুশান্ত আচার্য। শোক সভায় বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত