নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০১৫ ১৭:০৩

আলী হত্যা : প্রধান আসামী প্রণোজিৎ ২ ‌দিনের রিমান্ডে

সিলেটের মদনমোহন কলেজ ছাত্র আবদুল আলী হত্যা মামলার প্রধান আসামী প্রণজিত দাশকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর হাকিম সাহেদুল করিম তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরির্দশক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, প্রণজিতকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে আদালত শুনানী শেষে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এদিকে বৃহস্পতিবার দুপুরে আব্দুল আলীর বাবা আলকাস মিয়া বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় ছাত্রলীগের নয় কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলায় পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৩/৪ জনকে আসামি করা হয়। এদের মধ্যে প্রণজিত ও আঙ্গুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ।
ছাত্রলীগকর্মীদের মধ্যে কথা কাটাকাটির জেরে বুধবার সকালে ছুরিকাহত হন দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল আলী।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

আপনার মন্তব্য

আলোচিত