১৩ আগস্ট, ২০১৫ ২২:০৬
জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, “আওয়ামীলীগ সরকারের ডিজিটালাইজেশনের কারণে জনগণ ঘরে বসেই কৃষি, স্বাস্থ্য, শিক্ষা সহ প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রের সুফলতা ভোগ করছে। ভূমিসহ কৃষির তথ্যাদি জানার জন্য এখন কাউকে অফিসে ধর্ণা দিতে হয় না, জনগণ এখন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে সকল তথ্যের সমাধান পাচ্ছে। ভর্তির ফরম জমার জন্য শিক্ষার্থীকে এখন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় না, বর্তমানে অনলাইনের মাধ্যমে সেই কাজ সমাধান করার ফলে শিক্ষার্থীর একদিকে সময়ের অপচয় রোধ হয় অপরদিকে অর্থের ও সাশ্রয় হয়।”
হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুপকল্প ২০২১ সুফল জনগণ ইতিমধ্যে ভোগ করতে শুরু করেছে। বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। যে ভাবে সরকার জনগণের জীবন মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, আশা করা যাচ্ছে ২০২১সালের আগেই দেশ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পাবে এবং ২০৪১ সালের আগে দেশ উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন।’
তিনি বৃহস্পতিবার (১৩ আগষ্ট) পৃথক পৃথক ভাবে বড়লেখা উপজেলার হাসপাতাল সংলগ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রায় সাত কোটি টাকা ব্যয়ে ৫০০ আসন বিশিষ্ট অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলের ফলক প্রতিস্থাপন ও নির্মান কাজের উদ্বোধন, কৃষি, তথ্য ও যোগাযোগ কেন্দ্রের উদ্বোধন এবং প্রায় ৪৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বিছরাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসব অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ আমিনুর রহমান, হুইপ মহোদয়ের সহকারী একান্ত সচিব কবিরুজ্জামান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো: মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিন, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা অরবিন্দু কর্মকার, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন স্বপন, জেলা যুবলীগের সহ সভাপতি কামরান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক নাহিদ আহমদ, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর কাউন্সিলর আলী আহমদ চৌধুরী জাহেদ, পৌর কাউন্সিলর তাজ উদ্দিনসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য