নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট, ২০১৫ ১৩:৩৯

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন ও তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সিলেটে পালত হচ্ছে জাতীয় শোক দিবস।

শোক দিবসে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন আর আলোচনা সভায় বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

রিকাবীবাজারস্থ কবি নজরুল মিলনায়তনে শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

এতে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সারাজীবন একটি ক্ষুদ্রা, দারিদ্রতামুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলার স্বপ্ন দেখে গেছেন। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন, তাঁর স্বপ্নের সোনার বংলা গড়ার মাধ্যমেই আমরা জাতির জনকের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি।

জেলা প্রশাসক জয়নাল আবেদীনের সভাপতিত্বে শোক সভায় বক্তব রাখেন সাংসদ মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস, সাংসদ আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক সকলের মাঝে চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
এরআগে বাংলাদেশের ইতিহাসের মহানায়কের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার সকাল দশটায় জেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে নগরীতে শোক র‍্যালি বের হয়। র‍্যালিতে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসকের কার্য্যালয় থেকে শুরু হয়ে র‍্যালিটি নগরীরর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।

র‍্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এরপর মহানগর আওয়ামীলীগ সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগ সভাপতি মো: আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক সাবেক সাংসদ মো. শফিকুর রহমান চৌধুরীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় একে একে প্রশাসন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

দিবসটি উপলক্ষে নগরীর বেশ কয়েকটি স্থানে আলোচনা সভা, মিলাদ মাহফিল, বিনামূল্যে চক্ষুশিবিরসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত