১৫ আগস্ট, ২০১৫ ১৯:২৭
জাতীয় শোক দিবসে ভূয়া জন্মদিনের কেক না কাটাকে সুখবর আখ্যা দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, খালেদা জিয়ার ভদ্রতাজ্ঞান হয়েছে।
শনিবার দুপুরে সিলেটের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত শোক দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।
এর আগে আলোচনাসভায় অর্থমন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
জেলা প্রশাসন আয়োজিত এ শোকসভায় জেলা প্রশাসক জয়নাল আবেদীনের সভাপতিত্বে সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস, মহিলা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া ছাড়াও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।
আপনার মন্তব্য