ডেস্ক রিপোর্ট

১৫ আগস্ট, ২০১৫ ২১:৩৫

জাতীয় শোক দিবসে সমকাল সুহৃদদের নিয়মিত বৈঠক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের দিনে নিয়মিত বৈঠক করেছে সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের সুহৃদরা। আজ শনিবার বিকাল সাড়ে ৫ টা থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত নগরীর জিন্দাবাজারে সমকাল সিলেট ব্যুরো কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া কবিতা আবৃত্তি করেন সুহৃদরা। পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং আগামী ২১ আগস্ট পরবর্তী নিয়মিত বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নিয়মিত বৈঠকে আগত নতুন সুহৃদদের স্বাগত জানানো হয়।

সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের যুগ্ম আহবায়ক এমরান আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সুব্রত বসুর পরিচালনায় নিয়মিত সভায় বক্তব্য দেন, সমকাল সিলেট ব্যুরো প্রধান চয়ন চৌধুরী, স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, ফয়সল আহমদ বাবলু ও ফটো সাংবাদিক ইউসুফ আলী, নগরীর দি খাজাি বাড়ী স্কুল এন্ড কলেজের শিক্ষিকা সম্পা চক্রবর্তী, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লুৎফা বেগম, রাজর্ষি সেনগুপ্ত, দিপ্ত বৈদ্য, সজীব চৌধুরী, লিটন চন্দ্র শীল, হুমায়ুন কবির, আলমগীর ফারহান, ইমরান সোহান, নিলয় তান তনু, রাজু তালুকদার প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত