১৭ আগস্ট, ২০১৫ ১৯:১৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু প্রজন্মলীগের আয়োজনেজাতীয় স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী ও আলোচনা সভার আয়োজন করে। ১৭ আগষ্ট সোমবার উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজে ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের সহযোগীয়তায় এ রক্তদান কর্মসুচীর আয়োজন করা হয়।
প্রজন্মলীগ সভাপতি জাহিদুল আলম যাদুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম এ হাসনাত মারুফের পরিচালনায় রক্তদান কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ মান্নান, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অর্ধেন্দু কুমার দেব বেভুল, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি, উপাধ্যক্ষ আব্দুষ শহীদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পিয়ালী ভৌমিক, জেলা প্রজন্মলীগের নেতৃবৃন্দসহ আরো অনেকে।
এদিকে শ্রীমঙ্গল পৌরসভার ৫নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। উক্ত আলোচনা সভায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য