১৮ আগস্ট, ২০১৫ ১৯:১৩
দেশব্যাপী নারী-শিশু হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অধ্যাপক আবিদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খান, কাজল আহমেদ, অ্যাডভোকেট শিবলী খায়ের, আব্দুস সালাম, কদর আলী মোল্লা, মাসুক আহমেদ, জাহিদুর রহমান জাহেদ, পিয়ানুর হাসান, রিপন আহমেদ প্রমূখ।
বক্তারা অবিলম্বে দেশব্যাপী নারী-শিশু হত্যা ও নির্যাতন বন্ধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় দুর্বার আন্দোলনের হুশিয়ারি দেন তারা। মানববন্ধনে জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আপনার মন্তব্য