১৮ আগস্ট, ২০১৫ ১৯:২২
হবিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২৪ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ২০ জন পরোয়ানাভুক্ত ও ৪ জন নিয়মিত মামলার আসামী। সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা কর্মকর্তা শাহ গোলাম মর্তুজা জানান, জেলার মাধবপুর ও বানিয়াচং থানায় ৬ জন করে, হবিগঞ্জ সদর থানা, চুনারুঘাট, বাহুবল ও আজমিরীগঞ্জ থানায় ২ জন করে, নবীগঞ্জ থানায় ৩ জন এবং লাখাই থানায় ১ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
আপনার মন্তব্য