বড়লেখা প্রতিনিধি

১৮ আগস্ট, ২০১৫ ২৩:২৪

বড়লেখায় কলেজ শিক্ষার্থীর মুক্তির দাবিতে মানববন্ধন

কলেজ ছাত্র সাদিক আহমদের উপর থেকে মামলা প্রত্যাহারসহ তার মুক্তির দাবিতে মঙ্গলবার (১৮আগষ্ট) মৌলভীবাজারের বড়লেখা ডিগ্রি কলেজের শিক্ষক, অভিভবাক ও শিক্ষার্থীরা মানবন্ধন করেছেন।

মঙ্গলবার দুপুর বারটার সময় বড়লেখা ডিগ্রি কলেজের সম্মুখে বড়লেখা-শাহবাজপুর সড়কের রাস্তায় দাড়িয়ে সাদিকের মুক্তির দাবীতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন কলেজের শিক্ষক, অভিভবাক ও শিক্ষার্থীরা।

এসময় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ কাওছার আহমদ, ছাত্রনেতা সালেহ আহমদ জুয়েল, তানিমুল ইসলাম তানিম, ময়নুল ইসলাম, সাইদুল ইসলাম, ফরহাদ হোসেন, সুমন আহমদ, রেহান পারভেজ রিপন, রিফাত আহমদ, এমরান হোসেন প্রমুখ।

বক্তারা বড়লেখা ডিগ্রী কলেজের শিক্ষার্থী, সদ্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সাদিক আহমদের উপর থেকে মামলা প্রত্যাহার সহ মুক্তির দাবী জানান।

সাদিক বড়লেখা উপজেলার চন্ডিনগর (হরিনগর) গ্রামের ফারুক উদ্দিনের পুত্র।

উল্লেখ্য, গত ৮ জুলাই পুলিশ সাদিক আহমদের বাড়ির পুকুর থেকে একই গ্রামের হোসেন আহমদের (১৯) লাশ উদ্ধার করে এবং এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

সুত্র জানায়, ৭জুলাই রাতে পুুকর পারে নারিকেল পাড়তে গিয়ে উপর থেকে পুকুরের পানিতে পড়ে হোসেন আহমদ মারা গেলেও একটি প্রভাবশালী মহলের ইন্ধনে এ ঘটনার একমাস পর ১২ আগষ্ট হোসেন আহমদের বড় ভাই হাসান আহমদ বাদী হয়ে সাদিক ও তার পিতা এবং পাশ্ববর্তী বিয়ানীবাজর উপজেলার তিন জনসহ নয়জনের বিরুদ্ধে বড়লেখা থানায় হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে সাদিক আহমদ ও তার পিতা ফারুক সহ ছয়জন কারাগারে রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত