সুনামগঞ্জ প্রতিনিধি

১৯ আগস্ট, ২০১৫ ১৮:৩১

সুনামগঞ্জ সদর হাসপাতালে সংঘর্ষ: আহত ৫, আটক ৩

সুনামগঞ্জের সদর হাসপাতালে বেড দেয়া নিয়ে রোগীর আত্মীয় ও কর্তব্যরত নার্স আয়ার সংঘর্ষে আহত হয়েছেন ৫জন। বুধবার সকাল ১১টায় হাসপাতাল লেবার ওয়াডে বেড দেয়া নিয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোগীর স্বামীসহ শ্বশুড়-শাশুড়ী কে আটক করেছে পুলিশে। এর প্রতিবাদে তাতক্ষনিক বিক্ষোভ মিছিল ও একঘন্টা কর্মবীরতি পালন করেন ডাক্তার নার্স সহ হাসপাতালের সকল কর্মচারী কর্মকর্তা।

পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা যায়, হাসননগর ময়নার পয়েন্টে এলাকার বাসিন্দা বাদল মিয়ার স্ত্রী পপি বেগমকে সকালে প্রসব বেদনার জন্য হাসপাতালে নিয়ে আসে। সেখানে নেয়ার পর পরই একটি পুত্র সন্তানের জন্ম দেন পপি বেগম। পরে নার্স আমেনা বেগম রোগীর স্বজনদের ডেলিভারী কক্ষ থেকে তাকে বেডে নিয়ে যাওয়ার জন্য বলেন। এসময় মাটিতে বেডপেতে দিলে এ নিয়ে নার্স,আয়া ও রোগীর শ্বশুড়-শাশুড়ীর মধ্যে কথা কাটাকাটির সুত্রপাত হয়। পরে ডাক্তার,নার্স ও আয়াসহ প্রশিক্ষনার্থী ও রোগীর আত্মীয় স্বজনদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ রোগীনির স্বামী শ্বশুর শাশুড়ীকে পুলিশে সোর্পদ করেন। এ ঘটনায় উভয় পক্ষের ৫জন আহত হয়। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সদর হাসপাতালের আরএমও ডা. রফিক আহমেদ জানান, সকালে রোগীর স্বজনরা নার্সদের ওপর হামলা করলে দুইজন জখম সহ বেশ কয়েক জন আহত হয়। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

রোগীর শ্বশুর জ্বরন মিয়া জানান, তাদের কাছে বেড দেবার জন্য নার্স আমেনা বেগম অনৈতিক ভাবে টাকা চাইলে তিনি তার প্রতিবাদ করেন এতে ক্ষিপ্ত হয়ে তাদেও ওপর হামলা চালায় নার্স আয়া সহ হাসপাতালের লোকজন।

এ ব্যাপারে সদর থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অপর পক্ষও অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত