নিউজ ডেস্ক

২০ আগস্ট, ২০১৫ ১১:২২

চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালককে সিলেটে সংবর্ধনা

চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের আহ্বায়ক রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব সিলেটে সংবর্ধিত হয়েছেন। বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চ্যানেল আই ইউরোপ সিলেট অফিস।

চ্যানেল আই ইউরোপ'র সিলেট প্রতিনিধি ফয়সল আহমদ মুন্নার সভাপতিত্বে ও সাংবাদিক ফয়সল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহিউদ্দিন আহমদ সেলিম, সচেতন নাগরিক কমিটি আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরী।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি সিনিয়র সাংবাদিক আল-আজাদ, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাত্তার আজাদ, সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

তিনি  ফয়সল চৌধুরী আরো বলেন, প্রবাসীরা জীবন ও সম্পদের নিরাপত্তার কারণে দেশে আসতে চায় না। ফলে ‘জেনারেশন গ্যাপ’ হয়ে যাচ্ছে। এ থেকে উত্তরণে লন্ডনভিত্তিক টেলিভিশন চ্যানেলসহ সংবাদ মাধ্যমগুলো বিশেষ ভূমিকা রাখছে।

প্রধান অতিথির বক্তব্যে রেজা আহমদ ফয়সল চৌধুরী বলেন, সিলেটের ছেলে-মেয়েদের ইংরেজিভীতি ঠেকাতে এখনই উদ্যোগ নিতে হবে। সিলেবাসে ইংরেজি ও তথ্য-পযুক্তিকে গুরুত্ব দিতে হবে। এজন্য প্রবাসীরা সবধরণের সহযোগিতা দিতে প্রস্তুত আছেন।

তিনি আরো বলেন, সিলেট থেকে যারা বৃটেনে পাড়ি জমিয়েছে তারা প্রায় সকলেই উচ্চ শিক্ষিত। এখন বৃটেনে ৯৯ ভাগ সিলেটী ছেলেমেয়ে ডাক্তারি, ব্যারিষ্টারি লেখাপড়া করে উচ্চ পদে আসীন হচ্ছে। তারা সবাই এগিয়ে গেছে।

কিন্তু সিলেটে অবস্থানরত ছেলেমেয়েরা শিক্ষায় পিছিয়ে পড়ছে। তাদেরও এগিয়ে নিতে হবে। এ জন্য ইংরেজিতে দক্ষ শিক্ষক দিয়ে পাঠদান ও ল্যাপটপ প্রদানসহ যাবতীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে রেজা আহমদ ফয়সল চৌধুরীকে ক্রেস্ট উপহার দেন চ্যানেল আই ইউরোপের সিলেট প্রতিনিধি ফয়সল আহমদ মুন্নাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন বাউল শিল্পি কালা মিয়া, শিব্বির আহমদ, পপি কর, এফ রহমান, শাহানা আক্তার, সুনিয়া, সাদিয়া, তিশাসহ অন্যান্য শিল্পিরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জান্নাতুন নাজনিন আশা।

আপনার মন্তব্য

আলোচিত