সুনামগঞ্জ প্রতিনিধি

২০ আগস্ট, ২০১৫ ১৪:১৯

যাদুকাটায় রেকর্ড বৃষ্টিপাত : বিপদসীমার উপরে সুনামগঞ্জে সুরমার পানি

সুনামগঞ্জে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার প্রধান নদী সুরমাসহ সীমান্ত নদী গুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জ সদর পয়েন্টে ১৯৫ মি.মি বৃষ্টিপাত রেকর্ড হলেও তাহিরপুর সীমান্তের যাদুকাটা পয়েন্টে গত ৩ বছরের মধ্যে রেকর্ড ৩৫০মি.মি. বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদ সীমার ৭৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট পনিতে তলিয়ে গেছে। সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট, মাছবাজার, নবীনগর, সাহেববাড়ি ঘাট পানিতে তলিয়ে গেছে।

তাহিরপুর, সুনামগঞ্জ, দোয়ারাবাজর সড়ক পানিতে তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তাহিরপুরে যাদুকাটা নদীর পয়েন্টে ২৪ ঘন্টায় গত তিন বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত ৩৫০মি.মি রেকর্ড হয়েছে বলে জানান পাউবোর মিটার রিডার মো. আনোয়ার হোসেন।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আফসর আহমদ বলেন, গত চারদিন ধরে সুনামগঞ্জে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়ছে। সুরমা নদীর পানি বিপদসীমার ৭৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত