ডেস্ক রিপোর্ট

২০ আগস্ট, ২০১৫ ১৯:২২

শ্যামানন্দ মোহন্ত মহারাজের আবির্ভাব উৎসব ২৩ আগস্ট

প্রভুপাদ শ্যামানন্দ মোহন্ত মহারাজ এর শুভ আবির্ভাব তিথি উৎসব এর আয়োজন করা হয়েছে।

শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া,দাশপাড়া, বিয়ানী বাজার সিলেটে এই উৎসব অনুষ্ঠিত হবে।
অনুষ্টান সূচির মধ্যে রয়েছে,২২ আগস্ট শনিবার বিকেল ৫ টায় অভিষেক বারি আনয়ন,বিকেল
সাড়ে ৫ টায় গুরুজি স্নান, সন্ধ্যা ৭ টায় সন্ধ্যা আরতি,২৩ আগস্ট রোববার অষ্ঠমী তিথি ভোর ৫ টায়।

শ্রীশ্রী মহাপ্রভুর মঙ্গলারতি,সকাল ৯ টায় গুরু পুজা,সকাল ১০ টায় শ্রীম্দ্ভাগবত পাঠ, দুপুর
সাড়ে ১২ টায় শ্রীশ্রী মহাপ্রভুর ভোগারতি,কীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত বিধান ধর,দুপুর ২ টায়
সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

উৎসবে সর্বস্তরের গৌর ভক্তবৃন্দের উপস্থিতি কামনা করা হয়েছে।



আপনার মন্তব্য

আলোচিত