সিলেটটুডে ডেস্ক

২১ আগস্ট, ২০১৫ ১২:২৯

মাধবপুর থেকে অস্ত্র ও বোমা উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরের এক পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে পেট্টোলবোমা, ককটেল ও পাইপগান উদ্ধার করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালিত এক অভিযানে এসব অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৮টায় উপজেলার ধর্মঘর গ্রাম থেকে ১৭টি পেট্রোলবোমা, ১৫টি ককটেল ও ৩টি পাইপগান এগুলো উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ধর্মঘর বিওপি।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে তার নেতৃত্বে ওই পরিত্যক্ত জমিদার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ছাদের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা এসব অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত