২১ আগস্ট, ২০১৫ ১৮:৪২
পথ ভুলে ঘরের ভেতরে ঢুকে পড়ে একটি গন্ধগোকূল। বাড়ির বাসিন্দারা এটিকে তাড়িয়ে না দিয়ে কিংবা হত্যায় উদ্যত না হয়ে সেবা-শশ্রুষা শুরু করেন। বাড়ির শিশুরা ভীত না হয়ে পোষ মানাতে নেমে পড়ে এই বণ্য প্রাণীকে।
বুধবার রাতে নগরীর দক্ষিণ সুরমার গোটাটিকরের কাজী মো. জয়নুল হকের বাড়িতে ঢুকে পড়ে একটি গন্ধগোকূল। কাজী জয়নুলের পরিবারের বাসিন্দারা রাতভর সেবাশশ্রুষা করেন এই প্রাণীটিকে। বৃহস্পতিবার তারা যোগাযোগ করেন সিলেটের পরিবেশ কর্মীদের সাথে।
বনবিভাগের সহযোগীতায় শুক্রবার দুপুরে পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশ’র কর্মীরা গন্ধগোকূলটি উদ্ধার করে খাদিম জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।
ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরফুল কবির বলেন, অব্যাহতভাবে বন ধংসের কারনে খাদ্য ও বাসস্থান সঙ্কটে পড়ে বণ্য প্রাণী বাসাবাড়িতে ঢুকে পড়ছে।
তিনি বলেন, কাজী জয়নুলের পরিবার একটি অনুকরণীয় দৃষ্ঠান্ত স্থাপন করেছেন। তারা প্রাণিটিকে হত্যা না করে বরং সেবা-শশ্রুষা করে বনে অবমুক্ত করার উদ্যোগ নিয়েছেন। মানুষ যখন মানুষকে বর্বরোচিতভাবে নির্যাতন চালিয়ে হত্যা করে ফেলছে তখন প্রাণীর প্রতি এই মমত্ববোধ সত্যিই বিরল ও আমাদের সকলের জন্য অনূকরণীয় হওয়া উচিত।
শুক্রবার দুপুরে খাদিম জাতীয় উদ্যানে উদ্ধারকৃত গন্ধগোকুলটি অবমুক্তকালে উপস্থিত ছিলেন ভূমিসন্তান বাংলাদেশের সংগঠন আনিস মাহমুদ, মাসুদুর রহমান তারেক, সোহাগ যাদু, মেহেদী হাসান জনি, শহিদুল ইসলাম, স্বপন আহমদ ও স্থানীয় বাসিন্দা গোপাল পাত্র।
আপনার মন্তব্য