ডেস্ক রিপোর্ট

২২ আগস্ট, ২০১৫ ২২:৩৩

সিলেট ছাত্রদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সিলেট জেলা ছাত্রদল নেতা, সদর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রউফ এর নিঃশর্ত মুক্তির দাবীতে আজ শনিবার সিলেট নগরীতে সিলেট ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল-সমাবেশে উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ভিপি মাহবুবুল হক চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন পান্না, জেলা ছাত্রদলের সাবেক সদস্য লিটন আহমদ, খালেদ আহমদ মিলু, সাইদুল ইসলাম হৃদয়, রুনু আহমদ, মদন মোহন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিহাব খান, আব্দুল মান্নান, সুমেল আহমদ চৌধুরী, আমিনুল ইসলাম মামুন, সুহেল রানা, কামরুল হাসান, মাহবুব আহমদ চৌধুরী, সাইদুর রহমান, তারেক রহমান, মোশাররফ হোসেন, দিলদাল হোসেন শামীম, আব্দুল আহাদ সুমন, এডভোকেট হেলাল, রহমত হোসেন রকি, সোবহান আজাদ, মাহবুবুল আলম সৌরভ, নাদিম হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আফজাল হোসেন, জয়নুদ্দিন, কামরুজ্জামান রুমান, সাইদুর রহমান, এন এম তানভীর আহমদ, রাজু আহমদ, আরিফ চৌধুরী, নাজিম উদ্দিন, সানোয়ার আহমদ, মামুন আহমদ, সাখাওয়াত হোসেন রেনু, ফরহাদ আহমদ, নিজাম উদ্দিন, মাছুম আহমদ সুমন, হাকিম আহমদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান সহ সকল গ্রেফতারকৃত এবং গুমকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবী জানান।

আপনার মন্তব্য

আলোচিত