২২ আগস্ট, ২০১৫ ২২:৩৬
আজ ২২ আগষ্ট সিলেট নগরীর জিন্দাবাজারস্থ প্রীতিরাজ রেস্টুরেন্টে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেট জেলার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশ কিছু স্থানে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে যৌন হয়রানি ও শ্লীলতাহানীর ঘটনা সহ সাম্প্রতি সময়ে মাদারীপুরের রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ২ শিক্ষার্থীকে যৌন হয়রানি করে হত্যা এবং আসামিপক্ষ কর্তৃক পরিবারকে এলাকা ছাড়ার হুমকি, চাঁদপুরে উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা ময়মনসিংহের ত্রিশালে কিশোরীকে যৌন হয়রানি, ফেনীর সোনাগাজীতে স্কুল শিক্ষার্থীকে অপহরণ, মেয়েকে যৌন হয়রানি প্রতিবাদ কারায় সিরাজগঞ্জে মাকে পিটিয়ে হত্যা, সিলেটে আবু সাইদ হত্যা, সুনামগঞ্জের ছাতকে ইমন হত্যা, ময়মনসিংহের ইশ্বরগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন হয়রানি, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদেরকে বখাটে ও শিক্ষক কর্তৃক যৌন হয়রানি, সুনামগঞ্জের দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া হত্যা, সিলেটের শিশু রাজন সহ খুলনার রাকিব ও বরগুনার রবিউল হত্যা, মৌলভিবাজারের বড়লেখায় ১২ বছরের শিশুকে যৌন হয়রানি সহ সারা দেশে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া যৌন হয়রানির প্রতিবাদে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেট জেলার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এসব ঘটনার সাথে জড়িত সকল বখাটেদের বিচারের আওতায় এনে দ্রুত বিচার দাবী জানানো হয়। পাশাপাশি যৌন হয়রানির শিকার শিক্ষার্থীদের নিরাপত্তা ও চিকিৎসার দাবী জানানো হয়।
সভ্য সমাজে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না, আসুন আমরা নিজনিজ অবস্থান থেকে যৌন হয়রানির প্রতিবাদ করি এবং উদ্দ্যেগী ভূমিকা পালন করে।
উক্ত ত্রৈমাসিক সভায় উপস্থিত ছিলেন যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেট জেলার আহবায়ক ফারুক মাহমুদ চৌধুরী, কার্যকরী সদস্য যথাক্রমে এড. সৈয়দ শিরিন আক্তার, শাবির সহযোগী অধ্যাপক তাহমিনা ইসলাম, সিলেট বেলার সমন্বয়কারী এড. শাহ শাহেদা, সাংবাদিক ইউসুফ আলী, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ কেন্দ্রীয় মহাসচিব আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মানবাধিকারকর্মী শাহ আলম, যুব সংগঠক আলী আহসান হাবিব, ডা. এম এম শিহাব উদ্দিন, অধিকার সিলেটের কো-অর্ডিনেটর মুহিবুর রহমান, অভিভাবক সৈয়দা শামীম আরা ইসলাম, যুব সংগঠক ও মানবাধিকারকর্মী আফিকুর রহমান আফিক সহ সকল সদস্যবৃন্দ।
আপনার মন্তব্য