মৌলভীবাজার সংবাদদাতা

২৩ আগস্ট, ২০১৫ ১৪:৫৫

মৌলভীবাজার জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিশাত কারাগারে

গাড়ি ভাঙচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলায় মৌলভীবাজার জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ নিশাতকে (৩৬) কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শফিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।

এম এ নিশাতের আইনজীবী সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী জানান, নিশাতের বিরুদ্ধে ২০১৪ সালের গাড়ি ভাঙচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। সকালে এ মামলায় আত্মসমর্পণ করে জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন নিশাত।

বিচারক এসময় জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।

আপনার মন্তব্য

আলোচিত