২৩ আগস্ট, ২০১৫ ২১:০৫
কুলাউড়ায় মাদকসহ ১ ব্যবসায়ীকে আটক করে ২ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসানের নেতেৃত্বে শনিবার রাতে হাজীপুর ইউনিয়নের মনু ব্রীজের পাশে অভিযান চালিয়ে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ইন্তাজ আলীর পুত্র আব্দুল কাইয়ুম (২২) কে ৫ বোতল ফেন্সিডিল ও ভারতীয় মদসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২২(গ) ধারায় ০২(দুই) বছরের বিণাশ্রম কারাদন্ড প্রদান করা হলো।
এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুলাউড়া সার্কেলের পরিদর্শক মো. কামরুজ্জামান, বিজিবি আলীনগর ক্যাম্পের কামান্ডার নায়েক সুবেদার তৌসিফ আলী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুলাউড়ার সিপাহী মোঃ ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের স্টেনো বিনয় চন্দ্র দেব, অফিস সহায়ক মো. পাবলু মিয়া, রুবেল আহমদ।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল কাইয়ুম দীর্ঘদিন থেকে ভারতীয় মদ ও ফেন্সিডিলসহ মাদক চোরাচালানের সাথে জড়িত।
আপনার মন্তব্য