ডেস্ক রিপোর্ট

২৪ আগস্ট, ২০১৫ ১৬:৫৪

৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের আলোচনা সভা সম্পন্ন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট মহানগর ৫নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে গত রবিবার রাত নগরীর খাসদবীর এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবকলীগ নেতা বেলাল হোসেন দুলন এর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগ নেতা ইকবাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এড. শেখ মখলু মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রমিকলীগের দপ্তর সম্পাদক খন্দকার ফায়েকুজ্জামান, যুগ্ম সম্পাদক মুহিব উস সালাম রিজবী, ভাইস প্রেসিডেন্ট আলমগীর আহমদ, খন্দকার ফায়েজ উজ জামান মাস্টার, এনায়েতুল বারী মোর্শেদ, সাদিকুর রহমান সাকি, এমদাদুল হক সোহাগ, এড. এম আর খান মুন্না, শাহ মোহন আলী, বিকাশ অদিকারী, জুনেদ মিয়া, হারুন, জায়েদুল, মিশু, নজরুল ইসলাম, অর্পন দাস, শফিকুর রহমান শফিক প্রমূখ।

 

আপনার মন্তব্য

আলোচিত