কুলাউড়া প্রতিনিধি

২৪ আগস্ট, ২০১৫ ২১:২৪

৭২ ঘন্টার ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে দিগুণ!

৭২ ঘন্টার ব্যবধানে জেলার ৭ উপজেলায় কেজি প্রতি পেঁয়াজের ঝাঁঝ প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। গত শুক্রবার পর্যন্ত পেঁয়াজের দাম ছিল ৫০-৫৫ টাকা, বর্তমানে তা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়। পেঁয়াজের এমন ঝাঁঝে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

জেলার বিভিন্ন হাট বাজারে খোঁজ নিয়ে জানা যায়, ভারতে পেঁয়াজের মূল্যবৃদ্ধি পাওয়ায় এবং আমদানি মূল্য বেশি হওয়ায় পেয়াজের দাম হু হু করে বেড়ে চলেছে। এক্ষেত্রে তাদের কিছু করার নেই বলে জানান খুচরা বিক্রিতারা। দিন দিন পেঁয়াজের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

জেলা শহরের পশ্চিম বাজারে খরছ করতে আসা চা শ্রমিক হরি রবিদাস, দিন মজুর আলিম উদ্দিন, কৃষক কনু মিয়া জানান, সারাদিন কাজ করে ২০০ টাকা মজুরি পাই তা দিয়ে চাল-ডাল কিনব না পেঁয়াজ কিনব।

পশ্চিম বাজারের মুদি ব্যবসায়ী আব্দুল আহাদ জানান, শুক্রবার পর্যন্ত প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকায়। কিন্তু পাইকারী বাজারে দাম বেড়ে যাওয়ায় এখন বিক্রি করতে হচ্ছে ৯০ টাকায়। ভারতে দাম না কমলে ও সরবরাহ না বাড়লে পেঁয়াজের দাম কমবে না বলে মন্তব্য করেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত