২৫ আগস্ট, ২০১৫ ০৭:৪৯
দিরাই উপজেলা বিএনপির সহ-সভাপতি, প্রবীণ শালিস ব্যক্তিত্ব আব্দুল জলিল সরদার ইন্তেকাল করেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলার করিমপুর ইউনিয়নের গবিন্দপুর গ্রামের বাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮০) বছর। তিনি স্ত্রী , ৫ ছেলে ২ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বিকাল সাড়ে ৫ টায় রজনীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাযে এলাকার জনপ্রতিনিধি,রাজনীতিবীদ, সাংবাদিক সহ অসংখ্য লোক অংশ গ্রহণ করেন।
এদিকে প্রবীণ রাজনীতিবীদ ও শালিস ব্যক্তিত্ব আব্দুল জলিল সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, দিরাই-শাল্লার সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুনামগঞ্জ জেলা আহব্বায়ক সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমান, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, সাবেক চেয়ারম্যান আলহাজ্জ আব্দুল কুদ্দুছ, দিরাই পৌরসভার মেয়র আজিজুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি করিমপুর ইউনিয়ন চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার, সহ-সভাপতি এড.সোহেল আহমদ, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ও ২০ দলীয় জোটের আহবায়ক আব্দুর রশীদ, সদস্য সচিব ইমরান হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসেন, সেক্রেটারী মাওলানা লুৎফুর রহমান, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র হাজী আহমদ মিয়া, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সত্তার, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, করিমপুর ইউপি বিএনপির সভাপতি আব্দুর রহিম মাষ্টার, উপজেলা যুবদলের সভাপতি মঈন উদ্দিন চৌধুরী (মাসুক), সাধারণ সম্পাদক ফারুক সরদার, সেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল আহমদ, সেক্রেটারী সজীবুর রশদি চৌধুরী, ছাত্রদল সভাপতি শাহ আলম, সাধারন সম্পাদক জুনেদ মিয়া প্রমূখ।
আপনার মন্তব্য