নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট, ২০১৫ ১২:৩২

কিবরিয়া হত্যা মামলা : এক আরিফেই আটকে আছে বিচার কাজ

এক আরিফুল হকের কারনেই আটকে আছে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার বিচার কাজ। এই মামলাটি দ্রুত সম্পন্নের লক্ষ্যে হবিগঞ্জ থেকে সিলেট দ্রুত বিচার ট্রাইবুন্যালে স্থানান্তর করা হলেও এন পর্যন্ত অভিযোগ গঠনই হয়নি।

অসুস্থতাজনিতক কারনে সাবেক সিলেট সিটি আরিফুল হক চৌধুরীর আদালতে অনুপস্থিতির কারনে বারবার পিছিয়ে যাচ্ছে অভিযোগ গঠনের তারিখ। সর্বশেষ আজ আরেক দফা পেছানো হলো। এই নিয়ে সর্বমোট ৭ বার অভিযোগ গঠনের তারিখ পেছালো।

সিলেটে মালাটি স্থানান্তরের পর এখন পর্যন্ত একবারও আদালতে উপস্থিত হন নি আরিফুল হক। কারান্তরীন আরিফ অসুস্থ অবস্থায় বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এই হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী হয়েই কারাবন্দি আছেন আরিফুল হক চৌধুরী। চার্জশীটে অভিযুক্ত হওয়ায় সিলেট সিটি করপোরেশনের মেয়র পদ থেকেও সাময়িক বহিস্কার করা হয়েছে এই বিএনপি নেতাকে।

আজ নির্ধারিত তারিখে আাদালতে আরিফুল হক উপস্থিত না থাকায় শুনানী অনুষ্ঠতি হয়নি। পরবর্তী শুনানীর তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানান সিলেট দ্রুত বিচার আদালতের বিচারক মকবুল আহসান।

মঙ্গলবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুন্যালে হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র জিকে গৌছসহ ৫ আসামীকে হাজির করা হয়। অন্য একটি মামলায় হাজিরা থাকায় উপস্থিত হননি সাবেক স্বরাষ্ট্রপতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আগের মতই অসুস্থতার কারণে হাজির করা হয়নি সিলেটের বরাখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকেও।

আদালতে সকল আসামি হাজির না থাকায় মঙ্গলবার মামলার চার্জ গঠন করেননি সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক মকবুল আহসান। অসুস্থতা ও অন্যান্য অজুহাতে বারবার তারিখ পেছানোয় ক্ষোভ জানিয়েছেন রাষ্ট্রপক্ষে আইনজীবিরা। মামলার কার্যক্রম এগিয়ে নিতে তারা আদালতের কাছে সুনির্দিষ্ট নির্দেশনা কামনা করেছেন বলে জানিয়েছেন।

অপরদিকে আসামীপক্ষের আইনজীবী জানান, সকল আসামী উপস্থিত না হলে চার্জ গঠনের কোনো বিধি নেই।

আজকের আগে গত ১৮ আগস্ট, ৩ আগস্ট, ২৩ জুলাই, ১৪ জুলাই, ৬ জুলাই ও ২১ জুন আলোচিত এই মামলার চার্জ গঠনের তারিখ পেছানো হয়।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় চালানো গ্রেনেড হামলায় আওয়ামীলীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সাংসদ আব্দুল মজিদ খান বাদি হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য

আলোচিত