চুনারুঘাট সংবাদদাতা

২৫ আগস্ট, ২০১৫ ১৬:২৮

চুনারুঘাটে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মামলা

হবিগঞ্জের চুনারুঘাটে প্রেমের সম্পর্ক গড়ে প্রতারণার মাধ্যমে অপহরণ করে ধর্ষণ এ অভিযোগে তিনজনকে আসামি করে  মামলা করেছেন এক কিশোরী।
 
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চুনারুঘাট উপজেলা শাখার সহযোগিতায় মামলাটি দায়ের করে ওই কিশোরী।
 
মামলায় সুনামগঞ্জ জেলার শাহাপুর গ্রামের মোজাম্মেল হকের নাম উল্লেখ করা হয়েছে। বাকি দুইজন অজ্ঞাত। ওই কিশোরী জানায়, মোজাম্মেলের সঙ্গে তার প্রেমের সর্ম্পক ছিল।
 
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
 
গত বুধবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের গোপালপুর গ্রামের এক কৃষকের মেয়েকে মোজাম্মেল হকসহ আরো কয়েকজন যুবক অপহরণ করে বানিংয়াচংয়ে নিয়ে একটি নির্জন কবরস্থানে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করে ওই কিশোরী ।

আপনার মন্তব্য

আলোচিত