বিয়ানীবাজার প্রতিনিধি

২৫ আগস্ট, ২০১৫ ২০:১৪

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যেতে হবে : বিয়ানীবাজারে শিক্ষামন্ত্রী

আধুনিক জ্ঞান-বিজ্ঞানে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় থেকে দেশের প্রকৃত ইতিহাস বিকৃত করেছে।

আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস জানার জন্য মুক্তিযোদ্ধাদের কাছ থেকে সঠিক ইতিহাস জানার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জীবনের মূল্যবান তার ব্যয় করে আমাদের সোনার স্বাধীন দেশ উপহার দিয়েছেন। তাদের একজন বঙ্গবন্ধুর সহচর সদ্য প্রয়াত এম এ আজিজ উল্লেখ করে আরো মন্ত্রী বলেন, তাদের জীবন থেকে আমরা শিক্ষা নিলে দেশ কখনো বিপথগামী হবে না।

তিনি মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা মিলনাযতনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সদ্য প্রয়াত এম এ আজিজ স্মরণে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাছিব মনিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল আহাদ ও ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন মাখন, আহমদ হোসেন বাবুল ও জাকির হোসেন প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, বিজ্ঞান বিষয়ক সম্পাদক আবদুল জলিল চৌধুরী বাবর, প্রচার সম্পাদক হারুনুর রশিদ দিপু, শিক্ষামন্ত্রীর এপিএস মাকসুদুল ইসলাম আউয়াল, এড. আব্বাছ উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সামচুল ইসলাম, সাধারণ সম্পাদক এবাদ আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত