সিলেটটুডে ডেস্ক

২৬ আগস্ট, ২০১৫ ১৪:৩১

সিলেট সেক্টর আন্তঃব্যাটালিয়ন কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

সিলেট সেক্টর আন্তঃব্যাটালিয়ন কারাতে প্রতিযোগিতা শেষ হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ০৮টি স্বর্ণ, ০৬টি রৌপ্য ও ০৩টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়।

এছাড়া ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদক পেয়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় আয়োজিত কারাতে প্রতিযোগিতা-২০১৫ এর শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হন ৪১ বিজিবি’র সিপাহি (নং ৯৪৯২৭) মো. মেহেদী হাসান এবং  শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় নির্বাচিত হন ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সিপাহি (নং-৮৪৭৪৪) জোসেফ চাকমা।

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক মো. জামাল মাহমুদ সিদ্দিক পিএসসি বিজয়ী এবং বিজিত খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক শাহ আলম চৌধুরী (পিবিজিএম) ও ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকারসহ (পিবিজিএম) অন্য অফিসার ও সবস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

আপনার মন্তব্য

আলোচিত