২৬ আগস্ট, ২০১৫ ১৬:১১
হবিগঞ্জে দুই নারী মাদক ব্যবসায়ীকে ৬ কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার রাত ১০টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হল হবিগঞ্জ সদর উপজেলার দড়িয়াপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী বানু বেগম ও শহরের শায়েস্তানগর এলাকার সম্ভু রবিদাসের স্ত্রী বাসন্তী রবিদাস।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে অভিযানকালে বানু বেগম ও বাসন্তী রবিদাসের বসতবাড়িতে গাঁজা বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। উভয়ের ঘর থেকে প্রায় অর্ধকেজি গাঁজা উদ্ধার করা হয়। এই অপরাধে তাদেরকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। রাতেই তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক আব্দুল ওয়াহেদ চৌধুরী, পরিদর্শক নজীব আলী, শাহ আলম ও তানভীর উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য