২৬ আগস্ট, ২০১৫ ১৬:১৬
নির্বাচনে বিজয়ী হয়ে বিয়ে করার ঘোষণা দিলেন ৪৫ বছর বয়সী নবীগঞ্জের বাউশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আল হেলাল আহমদ। তিনি এর আগে ৪ বার ইউপি নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হতে পারেননি। বারবার নির্বাচনে পরাজিত হয়ে তিনি ঘোষণা করেছিলেন বিজয়ী না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না।
মঙ্গলবার ওই ওয়ার্ডের উপ-নির্বাচনে তিনি অংশ নিয়ে ৬৬০ ভোট পেয়ে বিজয়ী হন। বিজয়ী হওয়ার পর পরই ভোটকেন্দ্রে আগত হাজার হাজার মানুষের সামনে বিয়ে করার ঘোষণা দেন।
জানা যায়, ৯নং বাউশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার রহমত উল্লার মৃত্যুতে শূন্য হলে উপ-নির্বাচনে ওই ওয়ার্ডের ৩ জন প্রার্থী অংশগ্রহন করেন। নির্বাচনে আল হেলাল আহমদ ভ্যান গাড়ি মার্কায় ৬৬০ ভোট পেয়ে বিজয়ী হন। বিজয়ী প্রার্থী আল হেলাল আহমদ বলেন, জনগণ এবার ভোটের মাধ্যমে বিয়ের সম্মতি দিয়েছে। আমি অচিরেই বিয়ে করবো।
প্রসঙ্গত, মঙ্গলবার হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলার ৩টি ইউনিয়নের ৩টি ওয়ার্ডে এবং চুনারুঘাট উপজেলার ১টি ইউনিয়নের একটি ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য