ডেস্ক রিপোর্ট

২৬ আগস্ট, ২০১৫ ১৬:২৬

চা শ্রমিক ফেডারেশনের লাক্কাতুরা,মালনীছড়া বাগান কমিটি গঠন

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন, লাক্কাতুরা ও মালনীছড়া বাগান শাখার এক যৌথ সভা গত ২৫ আগস্ট ’১৫ তারিখে সন্ধ্যা ৬:০০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সিলেট জেলা শাখার আহবায়ক বীরেন সিং এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখার আহবায়ক কমরেড উজ্জল রায়, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলা শাখার সভাপতি সুশান্ত সিনহা, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহবায়ক হৃদেশ মুদি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লাংকাট লোহার, রাজর দাশ শেলী, সন্তোষ বাড়াইক, অজিত রায় প্রমুখ। সভায় লাক্কতুরা বাগানের চা শ্রমিকদের আন্দোলনে বিজয় অর্জিত হওয়ায় নেতৃবৃন্দ চা শ্রমিকদের অভিনন্দন জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান। এছাড়া চা শ্রমিকদের ভুমি অধিকার, ৩০০ টাকা দৈনিক মজুরি, অবিলম্বে নতুন চুক্তি বাস্তবায়নসহ বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন উত্তাপিত ১৩ দফা দাবি আদায়ের সংগ্রাম জোরদার করার আহবান জানান।

সভায় সর্বসম্মতিক্রমে লাংকাট লোহারকে আহবায়ক ও রাজর দাশ শেলীকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট লাক্কাতুরা শাখা কমিটি এবং সন্তোষ বাড়াইককে আহবায়ক ও অজিত রায়কে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট মালনীছড়া চা বাগানে সংগঠনের কমিটি গঠন করা হয়।

 

আপনার মন্তব্য

আলোচিত