ডেস্ক রিপোর্ট

২৬ আগস্ট, ২০১৫ ২০:৩৫

বিএনপি নেতার বাসায় পুলিশী তল্লাসীর ঘটনায় নিন্দা প্রকাশ

সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকীর ভাতালীয়াস্থ বাসা ও কার্যালয়ে পুলিশী তল্লাসী ও হয়রানীর তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

বুধবার এক যৌথ বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির আহবায়ক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী ও সদস্য সচিব বদরুজ্জামান সেলিম বলেছেন, বিরোধী দলের নেতা কর্মীদের উপর হামলা, মামলা ও বাসা বাড়িতে তল্লাসী অব্যাহত ভাবে চালিয়ে আইন শৃঙ্খলাবাহিনী হয়রানী করছে।

নেতৃবৃন্দ সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকীর বাসায় পুলিশী তল্লাসীর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

অবিলম্বে নেতা কর্মীদের বাসা বাড়িতে তল্লাসীর নামে হয়রানী বন্ধ করার আহবান জানান সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। 

আপনার মন্তব্য

আলোচিত