২৬ আগস্ট, ২০১৫ ২০:৩৯
দক্ষিণ কোরিয়া প্রবাসী ও অহনা নেট এন্ড সাইবার ক্যাফের সাবেক ইনচার্জ মোঃ ইউসুফ মিয়ার দক্ষিণ কোরিয়ায় যাত্রা উপলক্ষ্যে আজ বুধবার নগরীর জিন্দাবাজারস্থ এলাকায় এক বিদায় সংবর্ধনা জানিয়েছেন সিলেটের কর্মরত সাংবাদিকবৃন্দ ও অহনা নেট এর কর্মকর্তাবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক যুগভেরীর স্টাফ রিপোর্টার ও সিলেট নিউজক্লাবের চেয়ারম্যান খলিলুর রহমান, দৈনিক মানবজমিন ও একুশে টিভির সিলেট ব্যুরো প্রধান ওয়েছ খছরু, দৈনিক শ্যামল সিলেট স্টাফ ফটো সাংবাদিক ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ এ এইচ আরিফ, দৈনিক উত্তরপূব, সিলেট ভিউ’র ফটো সাংবাদিক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নির্বাহী সদস্য নুরুল ইসলাম।
অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক উত্তরপূর্ব’র ফটো সাংবাদিক শংকর দাস, বীমা কর্মকর্তা নেহার বেগম, আব্দুর রশীদ, অহনা নেট’র ইনচার্জ মোঃ সোহেল আহমদ, সহকারী ম্যানেজার মানিক আহমদ আকাশ, পাবেল আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য