২৬ আগস্ট, ২০১৫ ২১:৫৭
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন দেশ, সমাজ-সভ্যতার সামগ্রিক উন্নয়নে অতীতের যে কোনো সরকারের চেয়ে বর্তমান সরকার যথেষ্ট আন্তরিক। দেশের কৃষি, শিক্ষা-স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, আর্থসামাজিক উন্নয়নসহ যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, দেশের মৌলিক পরিবর্তন না হলে দারিদ্র্য নিরসন সম্ভব হবে না। তাই সরকার চায় দেশের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার স্থায়ী সমাধান। কিন্তু কাক্সিক্ষত সেই উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে বিএনপি-জামায়াত জোট তথা স্বাধীনতা বিরোধী চক্র দেশে নৈরাজ্য সৃষ্টি করতে নানা পায়তারা করছে। তিনি বুধবার বিয়ানীবাজারে পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিক্ষকরাই শিক্ষার নিয়ামক শক্তি উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরো বলেন, ক্ষুদা-দারিদ্র্য, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আলোকিত দেশ গঠনে আমরা এগিয়ে যেতে চাই। মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুশিক্ষিত নতুন প্রজন্মের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণ করে বিশ্বের মানচিত্রে উন্নত জাতি হিসেবে অধিষ্ঠিত হতে চাই। এজন্য জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।
তিনি বলেন, আমাদের সম্পদ সীমিত চাইলেই আমরা দেশ দারিদ্রমুক্ত করতে পারিনা, সীমিত এই সম্পদ সুষ্ঠু বন্টনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে সকলের সমন্বিত প্রচেষ্ঠা ও সহযোগিতার একান্ত প্রয়োজন। কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দিন বদলের স্লোগান নিয়ে ২০০৮ সালে যাত্রারাম্ভ এ সরকারের ভিশন ২০২১ লক্ষ অর্জনে আমরা পৌঁছতে পারলে তবেই, দেশের কাঙ্খিত উন্নয়ন তথা সুখী, সমৃদ্ধ উন্নত বাংলাদেশ হবে। তিনি বলেন বিশাল জনগোষ্ঠিকে কর্মমুখী শিক্ষায় দক্ষ মানব সম্পদে পরিণত করার পাশাপাশি শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষায় মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
শিক্ষামন্ত্রী সকাল সাড়ে ১০ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় বিয়ানীবাজার উপজেলা প্রাঙ্গঁণে ‘ফলদ বৃক্ষমেলা ২০১৫’ এর উদ্বোধন করেন। পরে সকাল ১১ টায় সমাজসেবা অধিদপ্তরের আওতায় বিয়ানীবাজার উপজেলার প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। দুপুর ১২ টায় বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষক ডরমেটরির উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান বিতরণ উপলক্ষে কলেজ অডিটোরিয়াম হলে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দ্বারকেশ চন্দ্র নাথ’র সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক প্রশান্ত মৃধার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাসিব মনিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা ও মুফতি শিব্বির আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল ও জাকির হোসেন, শিক্ষাবিদ মজির উদ্দিন আনছার, এড. আব্বাছ উদ্দিন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের সহযোগী অধ্যাপক তারিকুল ইসলাম।
পরে দুপুর ২ টায় জলঢুপ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নাহিদ নুরুল ইসলাম নাহিদ। জলঢুপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম এর পরিচালনায় উদ্বোধন পরবর্তী আয়োজিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান, মাধ্যমিক স্কুল পরিদর্শক কবির আহমদ, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার আব্দুল খালিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাছিব মনিয়া, শিক্ষামন্ত্রীর একান্ত সহকারি সচিব দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. মুছব্বির আলীর স্বাগত বক্তব্যর মধ্যে দিয়ে অনুষ্ঠিত সভায় মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী খাদিজা আক্তার অমি। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক ভিপি কামিল আহমদ প্রমুখ।
এছাড়া ঐদিন বিকেলে শিক্ষামন্ত্রী উত্তর পাহাড়িয়াবহর রাস্তা পাকাকরণ ও কিসমত-কোনাগ্রাম রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করে সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদান করেন।
আপনার মন্তব্য