সিলেটটুডে ডেস্ক

২৬ আগস্ট, ২০১৫ ২৩:৩৮

নজরুলের মৃত্যুবার্ষিকীতে নজরুল একাডেমির অনুষ্ঠান বৃহস্পতিবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল একাডেমির নিজস্ব মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির উপাচার্য প্রফেসর ড. সুশান্ত কুমার দাস।

অনুষ্ঠানে নজরুল অনুরাগীসহ সর্বস্তরের জনসাধারন উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন নজরুল একাডেমী সিলেট- এর সভাপতি সিটি কাউন্সিলর সৈয়দ মিসবাহ্ উদ্দিন ও সাধারন সম্পাদক সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত