সিলেটটুডে ডেস্ক

২৭ আগস্ট, ২০১৫ ১৫:৪২

সিলেটে যুগান্তরের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অুনষ্ঠিত

সিলেটে দৈনিক যুগান্তরের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অুনষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবারবার সকালে সিলেট সিটি কর্পোরেশন মিলনায়তনে দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন পত্রিকার সিটি এডিটর বিএম জাহাঙ্গির।

এসময় আরোও উপস্থিত ছিলেন পত্রিকার মফস্বল সম্পাদক নাইমূল কবির নাঈম, সার্কুলেশন ম্যানেজার আবুল হাসান ও সিলেট ব্যুরো প্রধান রেজওয়ান আহমদ ।

দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এ হবিগঞ্জ জেলার ৩০জন জেলা ও উপজেলা প্রতিনিধি অংশ নেন।
সম্মেলনে, পত্রিকার সুনাম অক্ষুন্ন রাখতে ও সার্কুলেশন বাড়াতে আন্তরিকতা এবং দ্বায়িত্বশীলতার সাথে প্রতিনিধিদের কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়।

 

আপনার মন্তব্য

আলোচিত