২৮ আগস্ট, ২০১৫ ০০:০৭
সিলেটের কোম্পানীগঞ্জের টুকেরবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসে (নং :ঢাকা মেট্রো ব - ১১ ১১ ৩৩) ডাকাতদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে কোম্পানীগঞ্জের কাটাখাল ব্রীজের কাছে এ ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় উপজেলা হাসপাতাল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে স্বর্নালংকারসহ অন্তত: ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে এমআর পরিবহনের একটি বাস কোম্পানীগঞ্জের টুকেরবাজার থেকে যাত্রা শুরু করে। বাসটি কাটাখাল নামক স্থানে পৌঁছামাত্র নৌকায় করে একদল সশ্রস্ত্র ডাকাত বাসে আক্রমণ চালায়। অস্ত্রের মুখে থামিয়ে জখম করে হেল্পার সোহেলকে। গাড়ি থামিয়ে একে এক সকল যাত্রীর কাছ থেকে মালমাল ওটাকা পয়সা ছিনিয়ে নেয়। এসময় ডাকাতদলের এলোপাতাড়ি গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত: ৩০ যাত্রী আহত হন।
এসময় ডাকাতেরা গাড়ীর দু'পাশের জানালার সবগুলো কাঁচ ভেংগে দেয় ও গাড়ীতে এলাপাথাড়ি কোপাতে থাকে।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতাল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে, পুলিশ আসার আগেই ডাকাতেরা পালিয়ে যায়।
ডাকাতদের আক্রমনের শিকার বাসের চালক মকবুল হোসেন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতরা আচমকা আক্রমন চালিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। বাসে ৫০ জন যাত্রী ছিলেন জানিয়ে তিনি বলেন যাত্রীদের সবাই কমবেশি আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা আজমত আলী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাটাখাল এলাকায় প্রতিদিন পুলিশের টহল থাকলেও বৃহস্পতিবার রাতে পুলিশ ছিলো না।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার হোসেন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলিবিদ্ধ ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ডাকাতদের ধরতে অভিযান চলছে।
আপনার মন্তব্য