২৮ আগস্ট, ২০১৫ ০০:৪৬
সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের জন্য বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখার বর্তমান কমিটি স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রিয় নির্বাহী সংসদ।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে ও জাকির হোসাইনের ফেইসবুক একাউন্ট থেকে এ তথ্য পাওয়া গেছে।
উল্লেখ্য, ২০১০ সালের ১৩অক্টোবর ফজলে রাব্বী স্মরণ সভাপতি ও রফিক আহমদ চৌধুরী কে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য’র সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি গঠন হয়। পরবর্তীতে ২০১৪ সালের ২৩ এপ্রিল ১বছরের জন্য ১২১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরপর এবছরের ২১জুন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন হোয়ার কথা থাকলেও অনিবার্য কারন বশত সম্মেলন হয়নি। যার ফলে কমিটিও ঘোষণা হয়নি।
আপনার মন্তব্য