২৮ আগস্ট, ২০১৫ ০২:৩৯
‘আমাদের সংগ্রামে সাহসে নজরুল অনন্ত অনুপ্রেরণার উৎস। বাঙালী মুক্তির সংগ্রামে নজরুল সৃষ্টি আমাদের উদ্দীপ্ত করেছে’।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় নজরুল একাডেমী আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী ওপর এক আলোচনা সভায় অংশ নিয়ে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. সুশান্ত কুমার দাস কথাগুলো বলেন।
ড. সুশান্ত বলেন, আমৃত্যু নজরুল নিপীড়িত শোষিত মানুষের পক্ষে কথা বলেছেন। অসাম্প্রদায়িকতার জয়গান গেয়েছেন প্রতিটি রচনায়। তাই নতুন প্রজন্মকে নজরুলের চিন্তা আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে হবে।
নজরুল একাডেমির সভাপতি সিটি কাউন্সিলর সৈয়দ মিসবাহ্ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমদ দ্বীন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- নজরুল একাডেমী কার্যনির্বাহী সদস্য প্রভাষক প্রণব কান্তি দেব। আলোচনা সভায় জাতীয় কবি নজরুল’র জীবন ও কর্মের ওপর আলোচনায় অংশ নেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক লোকমান আহমদ, নজরুল একাডেমীর অধ্যক্ষ হিমাংশু বিশ্বাস, সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা কমরেড ধীরেন সিং, রাজনীতিবিদ ও সমাজসেবক ডা. বীরেন্দ্র লাল দেব, গণতান্ত্রিক পার্টির জেলা সম্পাদক মো. আরিফ মিয়া, ন্যাপ সিলেট মহানগর সভাপতি ইসহাক আলী, রাজনীতিবিদ ব্রজ গোপাল চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শামসুল বাসিত শেরো, নজরুল একাডেমীর নির্বাহী সদস্য আহমদ জুলকার নাইন, ফখরুল ইসলাম, মাহবুব চৌধুরী, ফয়ছল ইউসুফ, মাহবুবুল হক চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপস্থাপিকা নন্দিতা দে, লাকী চক্রবর্তী, স্বপন বর্মন, বাশার আহমদ, শান্ত দে প্রমূখ। আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য