কানাইঘাট প্রতিনিধি

২৬ আগস্ট, ২০১৯ ১৭:৫৩

‘পুলিশ ও সাংবাদিকের প্লাটফর্ম দুই হলেও কাজ একই’

কানাইঘাটে পুলিশ ও সাংবাদিকদের ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভা

সিলেটের জৈন্তাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ‘পুলিশ-সাংবাদিক ভাইভাই। অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকাও অপরিসীম। কারণ আমাদের প্লাটফর্ম দুটি হলেও কাজ আসলে একই। সাংবাদিকরা সমাজের অসঙ্গতি আর অপরাধের চিত্র পত্রিকায় তুলে ধরেন, আর পুলিশ সেই সূত্রধরে অপরাধীদের আইনের আওতায় এনে সমাজের অসঙ্গতি দুর করেন। কাজেই পুলিশ আর সাংবাদিকদের প্লাটফর্ম দুই হলেও কাজ কিন্তু একই। আমরা (পুলিশ-সাংবাদিক) সমাজ পরিবর্তনের জন্য কাজ করে থাকি।’   

রোববার (২৫ আগস্ট) বিকেলে কানাইঘাট থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন সহকারী পুলিশ সুপার আব্দুল করিম।  

কানাইঘাট থানা পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা। বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক ও কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সেলিম বুলবুল, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাংবাদিক তজম্মুল আলী রাজু ও সাইফুল ইসলাম বেগ।  

সভায় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সহসভাপতি আশিক আলী, কোষাধ্যক্ষ আখতার আহমদ শাহেদ, কার্যনিবাহী সদস্য কামাল মুন্না, আব্দুল সালাম, বদরুল ইসলাম মহসিন, সাংবাদিক এমদাদুর রহমান মিলাদ, মোহাম্মদ আলী শিপন, নুর উদ্দিন, জামাল মিয়া, অসিত রঞ্জন দেব, লোকমান হোসেন, আব্বাস হোসেইন ইমরান, কামরুল ইসলাম, পাবেল সামাদ, কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, সিলেট প্রেসক্লাবের সদস্য কাওছার আহমদ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুন নুর, কোষাধ্যক্ষ মিসবাহুল ইসলাম চৌধুরী, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাহবুবুর রশিদ, সদস্য আমিনুল ইসলাম, শাহীন আহমদ, আলা উদ্দিন, সুজন চন্দ অনুপ, মুমিন রশিদ, জসীম উদ্দিন ও সাংবাদিক জয়নাল আজাদ।

আপনার মন্তব্য

আলোচিত