দিরাই প্রতিনিধি

২৭ আগস্ট, ২০১৯ ০১:০২

ডিজিটাল দেশ গড়তে নিষ্ঠার সাথে কাজ করতে হবে: দিরাইয়ে জেলা প্রশাসক

সুনামগঞ্জের জেলা প্রশাসক আব্দুল আহাদ বলেছেন, হাওরপাড়ের মানুষেরা অত্যন্ত জনদররদী ও শান্ত মনের, তাদের সাথে কাজ করে আমি আনন্দ পেয়েছি, যতদিন এখানে থাকব সবাইকে নিয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করে যাব, আমরা যে যে অবস্থানে আছি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ডিজিটাল বাংলাদেশ গড়তে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

সোমবার সন্ধ্যা ৬ টায় দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনমিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, হাওরাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সরকারি খাল ও ভূমি দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে, সরকারি সম্পাদের যথাযত ব্যবহার নিশ্চিত করতে হবে, প্রশাসনের কাজে কোনো অনিয়ম সহ্য করা হবে না।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিৎ দেব, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, শিবলী আহমদ বেগ, মুজিবুর রহমান, রেজুয়ান খান, শাহজাহান কাজী,আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সুহেল আহমদ, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, কৃষক দলের আহবায়ক তাজুল ইসলাম, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, দিরাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, প্রেসক্লাব সদস্য রুহুল আমিন, মুক্তার হোসেনসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধি। দুপুরে জেলা প্রশাসক দিরাই থানা পরিদর্শনে গেলে দিরাই থানার একটি চৌকশ পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন।

এছাড়া জেলা প্রশাসক উপজেলার তাড়ল ইউনিয়নের ধল গ্রামে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্যদের সাথে উঠান বৈঠক করেন।  উজান ধল গ্রামে বাউল সম্রাট শাহ আব্দুল করিম যাদুঘর পরিদর্শন।

এর আগে সিলেট-সুনামগঞ্জ সড়কে সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলার চরনারচর ইউনিয়নের গোপাল পুর গ্রামের বাসিন্দা ছাতক উপজেলার জাহিদপুর ভূমিঅফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা উত্তম কুমার দাসের মরদেহে পুষ্পস্তবক অর্পন করেন। জেলা প্রশাসকের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহনে গণশুনানি অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত