সিলেটটুডে ডেস্ক

২৭ আগস্ট, ২০১৯ ০১:৩৫

সিলেটের এহছান ই এলাহী বিআরটিসির নতুন চেয়ারম্যান

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. এহছান-ই-এলাহী (খোকন)। তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেছিলেন। তার গ্রামের বাড়ি সিলেটের সিলেটের কানাইঘাট উপজেলার তিনচটি নয়াগ্রামে। দুয়েকদিনের মধ্যে তিনি দায়িত্ব নেবেন।

সোমবার (২৬ আগস্ট) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

এহছান ই এলাহী ১৯৯১ সালে দশম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরিজীবন শুরু করেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে গাইবান্ধা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার বাবা প্রয়াত আব্দুল লতিফ একজন শিক্ষাবিদ ছিলেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কাজে বরিশাল যাবেন। সেখান থেকে ফিরেই যোগ দেবেন বিআরটিসিতে।

আপনার মন্তব্য

আলোচিত